১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

পঞ্চগড়ে  আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সোলেমান ইসলাম সনেট (৪০) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার আহমেদনগর ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান ইসলাম সনেট জেলার বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের বাসিন্দা এবং মকবুল হোসেনের একমাত্র ছেলে। তিনি পঞ্চগড় জজকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও তিনি কর্মস্থল পঞ্চগড় জজকোর্ট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আহমেদনগর ফুলতলা এলাকায় পৌঁছালে একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি 

মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

পঞ্চগড়ে  আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬