০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে হায়দার খান

জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন সুতালড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হায়দার খান। তিনি সুতালড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

হায়দার খানের প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা—এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান। জনগণের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সুতালড়ী ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন হায়দার খান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।
এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন সমর্থকরা। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, হায়দার খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সুতালড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান বলেন, নির্বাচিত হলে সুতালড়ি ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে সুতালড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

শেষে তিনি সুতালড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।

জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে হায়দার খান

জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।

Update Time : ০৮:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬