মীর আফরোজ জামান, ঢাকা ১৭ এপ্রিল : বাংলাদেশে অনেক দিন ধরেই কিছু প্রতারক চক্র গুলশান-বারিধারা এলাকার কুটনৈতিক পাড়াগুলোকে টার্গেট করে প্রতারনা চালিয়ে আসছে এধরণের ঘটনা নতুন নয়। সুন্দরী নারীদের ব্যাবহার করে সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যাবসা করে আসছে। প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন দুতাবাসের বিদেশী কর্মকর্তা ও রাষ্ট্রদুতরা ওইসব প্রতারকদের টার্গেট । এসব ঘটনা নতুন না হলেও সম্প্রতি বেড়েছে। এরশাদের শাসনামলে বিদেশী দুতাবাসগুলোর কর্মকর্তা ও কুটনৈতিকদের বাগে আনতে সুন্দরী নারীদের ব্যাবহার করা হতো। কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হতো । শেখ হাসিনা সরকারের সময় এই ধরণের প্রতারনার ফাঁদ আরও বিস্তার লাভ করে।
বাংলাদেশে সম্প্রতি ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান এ্রইরকম প্রতারণার শিকার হয়েছেন।
সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার’ অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) ”মেঘনা আলম” নামক এক সুন্দরী মডেলকে গ্রেপ্তার দেখিয়েছেন বাংলাদেশের একটি আদালত। একই মামলায় তাঁর কথিত সহযোগী সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
শুনানিতে প্রসিকিউটর বলেন, ’এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন। তাঁর কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে’।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুজনকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সর্বশেষঃ
সুন্দরী মডেলের প্রতারণার শিকার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান
-
Reporter Name - Update Time : ০১:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- ২৩২ Time View
Tag :
natndesh24 Natun Desh Natun Desh 24 নতুন দেশ নতুন দেশ 24 সুন্দরী মডেলের প্রতারণার শিকার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান










