১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

পুলিশকে ঢেলে সাজালে আসবে কাঙ্ক্ষিত সংস্কার: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২৭৩ Time View

মো: জাহিদ মোল্লা স্টাফ রিপোর্টার :
পুলিশের কার্যক্রমে কাঙ্ক্ষিত সংস্কার আনতে তাদের নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুলিশকে নতুন করে ঢেলে সাজানো ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়। আর যেন কোনো সভা-মিছিলে শর্টগানের গুলি চলে, এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আর যেন কোনো ‘আয়না ঘর’ তৈরি না হয়। সেই ব্যবস্থা আপনারা কেন এখনো নেননি? চালের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবনধারণ সহজ করতে হবে। মোটা চাল ও মোটা কাপড়ের নিশ্চয়তা দিতে হবে, যা একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন।”

জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

পুলিশকে ঢেলে সাজালে আসবে কাঙ্ক্ষিত সংস্কার: রিজভী

Update Time : ০৭:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫