১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেপথ্যে কি স্বর্ণালংকার চুরি নাকি মাদকসেবীদের তাণ্ডব?

মানিকগঞ্জে ঘরে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টা, লুট হয়েছে স্বর্ণালংকার!

মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় এক দুঃসাহসিক ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে একা থাকার সুযোগে ননীবালা চক্রবর্তী (৯০) নামের এক বৃদ্ধাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ান্দের পূর্ব দাশড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ননীবালা চক্রবর্তী ওই এলাকার প্রয়াত দেবেশ চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা ননীবালা ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার ছেলেরা একই ওয়ার্ডের অন্য একটি ভাড়া বাসায় সপরিবারে থাকেন। আজ সকালে স্থানীয় এক প্রতিবেশী ওই বাড়ির বারান্দায় বৃদ্ধাকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও বৃদ্ধার স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর চুরির অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। বৃদ্ধার ছেলের স্ত্রীর দাবি, ঘটনার পর থেকে ঘরে থাকা বেশ কিছু মূল্যবান স্বর্ণালংকার নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধার বাড়িটি কিছুটা ফাঁকা থাকায় এর সামনে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা চলত। এই বর্বরোচিত হামলার পেছনে স্থানীয় মাদকসেবীদের কোনো হাত রয়েছে কি না, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। মানিকগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, বৃদ্ধার গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি কীভাবে এবং কার দ্বারা আক্রান্ত হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। ঘটনার পেছনে চুরি নাকি পূর্ব শত্রুতা রয়েছে, তা তদন্তের পর স্পষ্ট হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ভোক্তাদের সাথে প্রতারণা: মানিকগঞ্জে টয়লেটে মাংস ধোয়ার অপরাধে ৩ বিরিয়ানি হাউজ সিলগালা ও জরিমানা

নেপথ্যে কি স্বর্ণালংকার চুরি নাকি মাদকসেবীদের তাণ্ডব?

মানিকগঞ্জে ঘরে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টা, লুট হয়েছে স্বর্ণালংকার!

Update Time : ০৭:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬