সুরুজ খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আজাদের অর্থায়নে সম্প্রতি মানিকগঞ্জে ঘিওর উপজেলার ফুলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিএম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এফবিসিসিআই এর পরিচালক মোঃ শাহজাহান মজনু, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লোকমান হোসাইন, ফুলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম এবং মরহুম সুরুজ খানের ভাই মোহাম্মদ আবদার খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ। ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবুল হোসাইন তার বক্তব্যে বলেন, “দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তারা লেখাপড়ায় আরও আগ্রহী হবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।”
তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এই ধরনের মানবিক ও শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : 














