০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৭৮ Time View

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চিলগাছা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের মো. সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পূর্বপাড়া গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলা ও থানার পাবনারটেক (উত্তরপাড়া) মহল্লার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে মো. তুষার মিয়া (১৮)। তারা সবাই আশুলিয়ার ভাদাইল, পাবনারটেকসহ আশপাশের এলাকায় ভাড়া থাকতেন। এ ছাড়া তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে এই সরকারের পদত্যাগ দাবি করে মুখে মাস্ক পরিহিত অবস্থায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুরে ঝটিকা মিছিল বের করে। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই মিছিলকে ছাত্রলীগের মিছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

Update Time : ০৭:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫