স্টাফ রিপোর্টার: মো. জাহিদ মোল্লা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা ভলিবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বড় কুষ্টিয়া মাঠে মুখোমুখি হয় কুষ্টিয়া কিংস ও কুষ্টিয়া রাইডার্স। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ৫৮ মিনিটের লড়াই শেষে কুষ্টিয়া কিংস জয় ছিনিয়ে নেয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট ফিরোজা আলম বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মামুন মিয়া (সদস্যসচিব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মানিকগঞ্জ জেলা শাখা), মো. জাকির হোসেন বাপ্পী (সভাপতি, মৎস্যজীবী দল, ঘিওর উপজেলা শাখা), মোঃ আবু বক্কর ঠাকুর সভাপতি, তেরশ্রী স্পোর্টিং ক্লাব, মোঃ জহিরুল ইসলাম শওকত সাধারণ সম্পাদক তেরশ্রী স্পোর্টিং ক্লাব, মোঃ ফারুক হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ঘিওর বাজার, মোঃ খন্দকার তোহা টুটুল আহবায়ক সেচ্ছাসেবকদল, পয়লা ইউপি।
বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদের সার্বিক তত্ত্বাবধানে ও আল মামুনের দক্ষ পরিচালনায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এ টুর্নামেন্ট একটি বড় উৎসবের রূপ নেয়। খেলায় অংশগ্রহণকারী দুই দলই চমৎকার পারফরম্যান্স দেখায়, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কুষ্টিয়া কিংস।
এই আয়োজন ঘিওর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজক ও অতিথিরা।

Reporter Name 















