শাহাদুর রহমান (স্টাফ রিপোর্টার):
সিনিয়র সাংবাদিক সোহেল রেজার দ্বিতীয় পুত্র সানভি রেজা সানের প্রথম জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, মানিকগঞ্জের জাফরগঞ্জে নিজ বাসভবনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।গত বছরের এই দিনে সোহেল রেজা ও তার স্ত্রীর এক ফুটফুটে পুত্র সন্তানের অভ্যর্থনায় আবেগাপ্লুত হন। ভালোবাসা ও স্নেহের নিদর্শনস্বরূপ তার নাম রাখা হয় সানভি রেজা সান।জন্মদিনের বিশেষ এ আয়োজনে সানভিকে শুভেচ্ছা জানাতে তার পরিবার, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব উপস্থিত হন। অনুষ্ঠানে কেক কাটা, শিশুদের খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার একাধিক বিশিষ্ট সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক আমার সংবাদ-এর সাংবাদিক ও দৈনিক নতুন দেশ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো. মামুন মিয়া, ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হাফিজুর রহমান, দৈনিক খবরের সন্ধান এর সম্পাদক ও প্রকাশক শাহাদুর রহমান, আজকের প্রত্যাশা পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খবরের সন্ধান এর নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম, আনন্দ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, ডেইলি ট্রাইবুনাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান সেন্টু, রূপসী বাংলা টিভির মানিকগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম রেজা, এশিয়ান টেলিভিশন এর শিবালয় প্রতিনিধি আনোয়ার হোসেন, আমাদের সময় এর শিবালয় প্রতিনিধি সাইদুর রহমান ও দৈনিক খবরের সন্ধান এর মানিকগঞ্জ প্রতিনিধি মহিদুর রহমান সহ আরও অনেকে উল্লেখযোগ্য।অনুষ্ঠান শেষে সোহেল রেজা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার সন্তানের প্রথম জন্মদিনে আপনাদের উপস্থিতি আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা সানভির জন্য দোয়া করবেন যেন সে একজন সৎ ও নীতিবান মানুষ হয়ে বড় হয়।”জন্মদিনের এই আয়োজন সবাইকে একত্রিত করেছে, যা সাংবাদিক সোহেল রেজার পরিবার ও পেশাগত জীবনের প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন।
Reporter Name 















