১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ঘিওরে স্বেচ্ছাশ্রমে পাকা সড়ক সংস্কার

ঘিওরে স্বেচ্ছাশ্রমে পাকা সড়ক সংস্কার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা বাজার থেকে হিজুলিয়া বাজার পর্যন্ত এলজিইডি-নির্মিত সরকারি পাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরপুর থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয় জনগণ। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের স্বপ্রণোদিত উদ্যোগ ও সংগৃহীত তহবিলের অর্থে রাস্তাটির সংস্কার কাজে নেমেছেন বড়টিয়া ইউনিয়ন মৎস্যজীবী দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে স্থানীয়দের অংশগ্রহণে ইট, সুরকি ও মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংস্কার কাজে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মানুন মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কুদরত, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদ হাসাব মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও বড়টিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি কাজী মুরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রুবেল, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সুমন শেখ, ওয়ার্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিটন খানসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, নিজেরা উদ্যোগ না নিলে এই রাস্তাটি আরও বহুদিন অযত্নে পড়ে থাকত। তাই এলাকার জনস্বার্থে দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

ঘিওরে স্বেচ্ছাশ্রমে পাকা সড়ক সংস্কার

ঘিওরে স্বেচ্ছাশ্রমে পাকা সড়ক সংস্কার

Update Time : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫