বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কুরআন খতম করা হয় এবং পরে দেশমাতৃকার মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিটু চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্য মো. মিরাজ হোসেন, চালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আলম (জুলাই যোদ্ধা), বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু, সাবেক হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী সৌরভ মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এদিকে শোকবার্তায় হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল শাহীন বলেন, “আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।”
স্টাফ রিপোর্টার, এ কে আলি খান : 









