০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর জাগীর শহীদ মিনারে মিলল শিহাবের মরদেহ; মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ।

মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের মরদেহ: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

মানিকগঞ্জে প্রকাশ্য একটি শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন মাঠের পাশে অবস্থিত শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে এক মাছ ব্যবসায়ীর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিহাব তার পরিবারের সঙ্গে না থেকে ধলেশ্বরী এলাকার আকরাম নামে এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত। গতকাল শনিবার রাত থেকে হঠাৎ করেই শিহাবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ রোববার ভোর আনুমানিক ৫ টার দিকে স্থানীয় লোকজন ধলেশ্বরী মাঠের শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পারিবারিক একটি সূত্র জানায়, শনিবার নৌকাভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিল শিহাব। কিন্তু মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় সে রাতে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর আর বাড়ি ফেরেনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর জাগীর শহীদ মিনারে মিলল শিহাবের মরদেহ; মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ।

মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের মরদেহ: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

Update Time : ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬