০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
পয়লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হুমকি ও ব্যানার ছেঁড়ার অভিযোগ

ঘিওরে ইউপি নির্বাচনকে ঘিরে সমর্থককে হুমকির অভিযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর পয়লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড. মো. মামুন মিয়া গত ৯ আগস্ট ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৩৩৭)।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তার সমর্থক মো. মুকুল ঢালী তেরশ্রী বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তেরশ্রী গ্রামের বাসিন্দা ময়নাল ওরফে জীন ময়নাল তাকে প্রচারণা বন্ধ করতে বলেন। কারণ জানতে চাইলে তিনি মুকুল ঢালীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, গত ৯ আগস্ট সকালে তেরশ্রী এলাকার সাহেব আলীর মোড়ে প্রার্থীর সমর্থকদের লাগানো নির্বাচনী ব্যানার অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ছিঁড়ে ফেলেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মো. মামুন মিয়া দাবি করেন, এসব ঘটনার কারণে তার সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সে উদ্দেশ্যেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

পয়লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হুমকি ও ব্যানার ছেঁড়ার অভিযোগ

ঘিওরে ইউপি নির্বাচনকে ঘিরে সমর্থককে হুমকির অভিযোগ

Update Time : ০৭:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬