০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরে বেপরোয়া গতির সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক জুবায়ের নিহত, আরোহী ইসরাফিল গুরুতর আহত।

মানিকগঞ্জের ঘিওরে সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী এক কিশোর গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের নাম মো. জুবায়ের হোসেন (২৮)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের বাসিন্দা ছিলেন। আহত আরোহীর নাম মো. ইসরাফিল (১৭), তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ষাটরাগান্দী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে জুবায়ের ও ইসরাফিল মোটরসাইকেলে চড়ে শিবালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকায় পৌঁছালে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সেলফি পরিবহন’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরোহী ইসরাফিলকে চিকিৎসার জন্য স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং পরবর্তীতে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সাব-ইন্সপেক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক বাসটি নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে পালিয়ে যায়। তবে পরবর্তীতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক সেলফি পরিবহনের বাসটি জব্দ করতে সক্ষম হয়েছে। নিহত জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরে বেপরোয়া গতির সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক জুবায়ের নিহত, আরোহী ইসরাফিল গুরুতর আহত।

মানিকগঞ্জের ঘিওরে সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

Update Time : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬