০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে বিশেষ সমন্বয় সভায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কড়া হুঁশিয়ারি।

সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

সমাজের প্রত্যেকটি স্তর থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হবে এবং অত্যন্ত স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ এবং চিকিৎসাসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সাধনের লক্ষ্যে জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত আমলে নির্বাচনের সময় ডিসি, ইউএনও এবং ওসিদের বিপুল অঙ্কের টাকা ঘুষ দেওয়া হতো, তবে এবার কাউকে ১০ টাকাও ঘুষ দিতে হয়নি।” তিনি আরও যোগ করেন, অতীতের ফ্যাসিস্ট সরকার শুধু স্বাস্থ্য খাতের যন্ত্রপাতি কিনেই কয়েক লাখ কোটি টাকা লুটপাট করেছে। অকেজো পড়ে থাকা সেইসব মূল্যবান যন্ত্রপাতি এখন ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

হাসপাতালগুলোর চিকিৎসাসেবা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের রোগীদের প্রতি আরও মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করার কঠোর নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

মানিকগঞ্জে বিশেষ সমন্বয় সভায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কড়া হুঁশিয়ারি।

সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৩:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬