০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিককে ‘সম্মানি’র নামে ঘুষের প্রস্তাব!

ধামরাই খাদ্য গোডাউনে অনিয়মের অভিযোগ: সাংবাদিক পরিচয় দিতেই ডিলারের নম্বর, ‘সম্মানি’র প্রস্তাব!

ঢাকার ধামরাই উপজেলা খাদ্য গোডাউনে তথ্য সংগ্রহ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুলকে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করেন এক সাংবাদিক। অভিযোগ উঠেছে, সাংবাদিক পরিচয় দেওয়ার পর সরকারি ওই কর্মকর্তা নিজে বিষয়টি নিয়ে কথা না বলে মোঃ ওহাব নামের এক ডিলারের মুঠোফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
সাংবাদিকের সঙ্গে কথোপকথনে মোঃ এনামুল বলেন, “ওনার সঙ্গে কথা বলেন”—এমন নির্দেশনার পর সাংবাদিক ওই ডিলারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, ফোনে কথা বলার একপর্যায়ে ডিলার মোঃ ওহাব বলেন, “আমি সবাইকে সম্মানি দিয়ে থাকি, আপনার বিকাশ নম্বরটা দেন।”
এ ঘটনায় প্রশ্ন উঠেছে—একজন সরকারি কর্মকর্তা হিসেবে কোনো সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা নিজে কথা না বলে কেন একজন খাদ্যশস্য ডিলারের সঙ্গে যোগাযোগ করতে বলবেন? আর ওই ডিলার কেন সাংবাদিককে ‘সম্মানি’ দেওয়ার কথা বললেন এবং বিকাশ নম্বর চাইলেন?
সরকারি খাদ্য বিভাগের কার্যক্রমে ডিলারদের ভূমিকা থাকলেও সাংবাদিকের তথ্য সংগ্রহের বিষয়টি কোনো ডিলারের মাধ্যমে পরিচালনা করা কতটা নিয়মসঙ্গত—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্য গোডাউনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুলের কাছে জানতে চাইলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
তবে ‘সম্মানি’ দেওয়ার প্রস্তাবটি কেন দেওয়া হয়েছিল এবং এর পেছনে কোনো আর্থিক লেনদেনের উদ্দেশ্য ছিল কি না—তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিস্তারিত থাকছে ২য় পর্বে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

সাংবাদিককে ‘সম্মানি’র নামে ঘুষের প্রস্তাব!

ধামরাই খাদ্য গোডাউনে অনিয়মের অভিযোগ: সাংবাদিক পরিচয় দিতেই ডিলারের নম্বর, ‘সম্মানি’র প্রস্তাব!

Update Time : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬