০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের চরধানকোড়ায় ফসলের জমি থেকে মিরপুরের বাসিন্দার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, তদন্তে পিবিআই

সাটুরিয়ায় ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফসলের জমি থেকে লাইলী বেগম (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহের পাশ থেকেই একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার একটি ফসলের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত লাইলী বেগমের স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় হলেও তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে একটি চাকু জব্দ করেছে এবং শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে সাটুরিয়া থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

প্রতীকী ছবি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

মানিকগঞ্জের চরধানকোড়ায় ফসলের জমি থেকে মিরপুরের বাসিন্দার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, তদন্তে পিবিআই

সাটুরিয়ায় ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

Update Time : ১১:০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬