মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ লিমন (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে মোবাইল কোর্টে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে একযোগে তিনটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একটি মামলায় লিমনকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হয়।
আটক লিমনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে। তিনি দেলোয়ার হোসেন ও লাইলি আক্তারের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে
বিশেষ প্রতিনিধি : 















