ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় আলাদিন হাসপাতালের সামনে একটি ডুবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। আজ সকালে স্থানীয়রা ডুবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।
সর্বশেষঃ
ধামরাইয়ে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক : - Update Time : ০৫:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ২১০ Time View
Tag :










