মানিকগঞ্জের হরিরামপুরে তালাকপ্রাপ্ত নারীর আত্মহত্যায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
২ রা এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ১১ টায় উপজেলার যাত্রাপুর গ্রামে খন্দকার শাহজাহানের পুকুর পাড়ে গাছে সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী নারী উপজোলার যাত্রাপুর গ্রামের মোহাম্মদ আলী শিকদারের মেয়ে নুরজাহান ।
স্থানীয় সূত্রে জানা যায়, সে একজন ডিভোর্সী নারি।হতাশার জন্য এমন অপ্রাত্যাশিত ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
বয়ড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি মোঃ মিরাজ হোসেন জানান, খুব মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান,প্রাথমিকভাবে এটা একটি অপমৃত্যু এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
মোহাম্ম আলী,স্টাফ রিপোর্টার। 













