১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার সিদ্ধেশ্বরী থেকে গ্রেপ্তার রফিকুল ইসলামকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় উত্তেজিত জনতার বিক্ষোভ।

ঘিওরের বিস্ফোরক মামলার আসামি রফিক ঢাকায় গ্রেপ্তার: আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ ও জুতা মারার স্লোগান

মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কাজী রফিকুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে মানিকগঞ্জ আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ক্ষুব্ধ ও উৎসুক জনতা তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানা পুলিশের একটি দল সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ঢাকা মহানগরের সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কাজী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরেই তাকে কড়া পুলিশি পাহারায় মানিকগঞ্জ আদালত চত্বরে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় সেখানে আগে থেকে জড়ো হওয়া উৎসুক ও ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা “রফিকের দুই গালে, জুতা মারো তালে তালে”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রফিকের ফাঁসি চাই” বলে জোরেশোরে স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ দ্রুত আসামিকে আদালত ভবনের ভেতরে নিয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

ঢাকার সিদ্ধেশ্বরী থেকে গ্রেপ্তার রফিকুল ইসলামকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় উত্তেজিত জনতার বিক্ষোভ।

ঘিওরের বিস্ফোরক মামলার আসামি রফিক ঢাকায় গ্রেপ্তার: আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ ও জুতা মারার স্লোগান

Update Time : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬