০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • Reporter Name
  • Update Time : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৬ Time View

সাটুরিয়া (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে বুধবার রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীরা টের পেয়ে দেখে চোরেরা বাড়ির পেছনের দিকে সিঁধ কেটে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মোবাইল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী তৈয়ব আলী জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে চোরেরা তাদের টিনের ঘরের পেছনে এবং পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভেতরের আলমারিতে রাখা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি স্মার্টফোন ও একটি বটম মোবাইল চুরি করে নিয়ে যায়। ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের পিছনে এবং পশ্চিম পাশে সিঁধ কেটেছে। ঘরে খোঁজ নিয়ে দেখি আমার টাকা পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল চুরি হয়েছে।

একই রাতে, প্রায় একই সময়ে পাশের বাড়ির আরিফ মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। আরিফ মিয়া বলেন, তার ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে চোরেরা ভেতরে ঢোকে। তারা তার বাড়ি থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং দুইটি বটম মোবাইল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় ৪নং ওয়াডে ইউপি সদস্য মোঃ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হঠাৎ করে এমন ঘটনা ঘটায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাটুরিয়ায় দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫