নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জে তরুণদের শারীরিক সক্ষমতা ও ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হলো বডি বিল্ডিং প্রতিযোগিতা। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতা তারুণ্যের উচ্ছ্বাস ও শারীরিক সক্ষমতার এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় জেলা সমন্বিত ভবনের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ স্বাস্থ্যসচেতন হয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হবে।”
বডি বিল্ডিং প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কঠোর পরিশ্রম ও আত্মনিবেদন প্রদর্শনের পর তিনজন প্রতিযোগী বিজয়ীর মর্যাদা লাভ করেন এবং “মিস্টার মানিকগঞ্জ” খেতাব অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাসহ ক্রীড়ামোদী দর্শকরা।
এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষঃ
মানিকগঞ্জে প্রথমবারের মতো বডি বিল্ডিং প্রতিযোগিতা
-
Reporter Name - Update Time : ০২:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ২৩৫ Time View
Tag :
natndesh24 Natun Desh Natun Desh 24 নতুন দেশ নতুন দেশ 24 মানিকগঞ্জে প্রথমবারের মতো বডি বিল্ডিং প্রতিযোগিতা
Popular Post
















