০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে বাস্তবায়িত হচ্ছে এমপির  নির্বাচনী প্রতিশ্রুতি

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার  কুস্তা ভাঙ্গা এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মাধ্যমে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্বাচনী ইশতেহারে দেওয়া গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে কুস্তা ভাঙ্গা এলাকার প্রায় ১৩০ মিটার অংশ ঝুঁকির মুখে ছিল। এই ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কুস্তা ভাঙ্গা সড়কটি ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রায় ৪০ থেকে ৪২টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসাসেবাপ্রার্থীসহ বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। তাই নদীভাঙন রোধের এ উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নাশিতাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা মো. মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিব ইব্রাহিম খান সাগর, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ঘিওর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহাতুজ্জামান খান আলতাফ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ পলাশ খান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খন্দকার বনি ইসলাম, যুবনেতা শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নদীভাঙন রোধে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে কুস্তা ভাঙ্গা সড়কটি দীর্ঘমেয়াদে নিরাপদ থাকবে এবং হাজারো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। একই সঙ্গে তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

ঘিওরে বাস্তবায়িত হচ্ছে এমপির  নির্বাচনী প্রতিশ্রুতি

Update Time : ১২:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬