মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রকল্প নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার হরগজ, দরগ্রাম ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।
সভায় অংশগ্রহণকারীরা সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় বৃদ্ধি, প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন।
জাহিদ মোল্লা স্টাফ রিপোর্টার : 














