০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আফরোজা খানম রীতাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান আলী আশরাফের

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  আফরোজা খানম রীতাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নের বরঙ্গাখোলা গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মীসভা আয়োজন করা হয়। 

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ। 

উক্ত নির্বাচনী কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য- সচিব শেখ রকিব রহমান, রঙ্গাইল কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি. মাহমুদ খন্দকার মুরাদ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল করিম। জেলা জিয়া পরিষদের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান বাবু  সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেত্রী আফরোজা খানম রীতাকে বিজয়ী করতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,
“মানিকগঞ্জ-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আফরোজা খানম রীতা জনগণের দুঃখ-কষ্ট বোঝেন এবং তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরবেন। তাই কোনো বিভ্রান্তি নয়, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে। তারা নবগ্রাম ইউনিয়নসহ মানিকগঞ্জ-৩ আসনের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

আফরোজা খানম রীতাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান আলী আশরাফের

আফরোজা খানম রীতাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান আলী আশরাফের

Update Time : ০৮:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬