০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উন্নয়নবঞ্চিত মানিকগঞ্জকে নতুন পথে নিতে চান আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ জেলাকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানিকগঞ্জ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কারণ মানিকগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি হওয়ায় এ জেলার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তবে এবার জনগণের ভোটে পরিবর্তনের সুযোগ এসেছে।

সোমবার বিকেলে মানিকগঞ্জ বালক উচ্চবিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আফরোজা খানম রিতা মানিকগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিতা। তিনি বলেন,
“রাজনীতি আমার কাছে পেশা নয়, এটা আমার নেশা। অনেক সময় ভেবেছি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু মানিকগঞ্জবাসীর কথা মনে পড়লেই পিছিয়ে আসতে পারিনি।”

তিনি বলেন, রাজনীতির কারণে পরিবার ও সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেননি। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কারখানার গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সব প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা তাঁর পাশে ছিলেন উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা আমাকে আপা বলে ডাকেন, আর আমি আপনাদের নিজের সন্তানের মতো মনে করি। সন্তানের মতোই আপনাদের আগলে রেখেছি, আগামীতেও রাখবো।”

মরহুম পিতা বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ হারুনার রশিদ খান মুন্নুর কথা স্মরণ করে আফরোজা খানম রিতা বলেন, তাঁর বাবা মানুষের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছিলেন। সেই আদর্শ অনুসরণ করেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। বাবার সহযোদ্ধাদেরও তিনি সব সময় পাশে রেখেছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সবাইকে নিয়ে সাম্য, মানবিকতা ও উন্নয়নের মানিকগঞ্জ গড়ে তুলতে চান। নির্বাচিত হলে মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চরাঞ্চলের কৃষকদের সুবিধার জন্য একাধিক কোল্ডস্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
“মানিকগঞ্জের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি সব করবো। পুরো বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জকে আলাদাভাবে চিনতে পারবে,”— বলেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না। নিজেকে অসহায় ভাববেন না। যতদিন বেঁচে থাকব, আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাব।”

এর আগে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিজয় মেলা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

উন্নয়নবঞ্চিত মানিকগঞ্জকে নতুন পথে নিতে চান আফরোজা খানম রিতা

Update Time : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬