০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দাঁড়িপাল্লা মার্কা স্বাধীনতাবিরোধীদের প্রতীক: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পাকিস্তানীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি, দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতা অন্য কেউ এনে দেয়নি। আমরা এ দেশ ছেড়ে কোথাও যাবো না।”

শনিবার (২৪ জানুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দর পাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের সামনে ভোট চাইতে আসছে, তারা একসময় স্বাধীনতাবিরোধী ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা লুটপাট করেছে।”

তিনি আরও বলেন, “এক সময় দেশের রাজনীতিতে নৌকা আর ধানের শীষ—এই দুইটি মার্কা ছিল। এখন নৌকা নেই, রাজনৈতিক কারণেই তারা নেই। এখন নতুন করে দাঁড়িপাল্লা নিয়ে আসছে, কিন্তু এই দাঁড়িপাল্লা দেশের মানুষ চেনে না।”

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

দাঁড়িপাল্লা মার্কা স্বাধীনতাবিরোধীদের প্রতীক: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Update Time : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬