০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে নিখোঁজ ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় হত্যার সন্দেহে পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়াইল এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে আতিকা (৮) নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে মাইকিং করেও নিখোঁজের খবর প্রচার করা হয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী অটোচালক পান্নু মিয়া (৩৫), তার ভাই ফজলু (২৮) এবং ছেলে নাজমুল (২০)-কে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও ফজলু নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্দ সারওয়ার আলম মুঠোফোনে জানান, শিশু আতিকার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং  গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে নিখোঁজ ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত

Update Time : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬