০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মানিকগঞ্জসহ আশপাশের অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপ। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাসহ পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর বেলা ১২টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া এলাকায় ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের নিজ বাড়িতে এ মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডেবোনেয়ার গ্রুপের মান্যবর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান। তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় মোঃ আইয়ুব খান বলেন,
“মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনাই আমাদের পথচলার মূল প্রেরণা। শীতার্ত মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই মানিকগঞ্জের পাশাপাশি ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের ছোট ভাই জনাব মোঃ আকিবুল খান। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মিরাজ খান ও অনিক খান

এ সময় ডেবোনেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আওলাদ খান, নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান ও জনাব শাহীন মির্ধা প্রমুখ।

কম্বল পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ডেবোনেয়ার গ্রুপ ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ডেবোনেয়ার গ্রুপ শিল্প ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের কম্বল বিতরণ কার্যক্রম প্রতিষ্ঠানটির মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬