১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন এস এ জিন্নাহ কবির। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। 

দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে পথঘাট, মাঠে-ময়দানে অতন্দ্র প্রহরীর মতো রাজপথে অবস্থান নেওয়া এই নেতার মনোনয়নকে স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন।

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, প্রত্যেক কর্মীর সুখ-দুঃখে পাশে থাকা এবং সাংগঠনিক কাজে নিবেদিত থাকার জন্য তিনি নেতাকর্মীদের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন। সংগ্রামী সেই পথচলার ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনে তাকে প্রার্থী করে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার প্রার্থিতা আগামী নির্বাচনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং এলাকাবাসীর আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানিকগঞ্জ-১ আসনে এবার নতুন সম্ভাবনার মুখ দেখছেন ভোটাররা।

এস এ জিন্নাহ কবির মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, “এই মনোনয়ন আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের সাধারণ মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের ফসল। জনগণই আমার শক্তি, আমি তাদের জন্যই কাজ করব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির

Update Time : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫