০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার বিরুদ্ধে উত্তাল মানিকগঞ্জ

সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন, হত্যা, গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচিতে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা।

বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বিএম খোরশেদ–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন–এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সম্পাদক পরিষদসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানেই গণতন্ত্রের কণ্ঠরোধ করা। যারা সত্য প্রকাশে ভয় দেখায়, হামলা চালায়—তারা রাষ্ট্র ও সংবিধানের শত্রু। একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা প্রমাণ করে দেশে স্বাধীন সাংবাদিকতা চরম হুমকির মুখে পড়েছে।

তারা আরও বলেন, হামলাকারীদের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন থেকে স্বাধীন গণমাধ্যম রক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার বিরুদ্ধে উত্তাল মানিকগঞ্জ

Update Time : ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫