০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে হাসপাতাল রোড এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক—এই ১০টি বিভাগের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ শতাধিক চিকিৎসা ও সেবাকর্মী সরাসরি যুক্ত ছিলেন।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন,
“অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও দেওয়া হয়। মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদানই আমাদের মূল অঙ্গীকার।”

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন,
“বিনামূল্যে চিকিৎসাসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।”

তিনি আরও জানান, মেডিকেল ক্যাম্পে আগত যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেডিকেল ক্যাম্প আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা নিতে সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার রোগীরাও ক্যাম্পে অংশ নেন।

মেডিকেল ক্যাম্প সম্পর্কে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন আরও বলেন,
“সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য হারুনর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শীত মৌসুমে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ যারা শহরে এসে চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই গ্রাম পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।”

তিনি জানান, ইতোমধ্যে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলায় একাধিক স্থানে এ ধরনের মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬