০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা এলাকায় সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মরহুম সুরুজ খাঁনের ফ্রান্সপ্রবাসী পুত্র জনাব মোঃ আজাদ খান কর্তৃক প্রতিষ্ঠিত “সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশন”-এর আয়োজনে ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় ও ফুলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ঘিওর থানা, মানিকগঞ্জ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক, সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ রাজ্জাক, ওসি (তদন্ত), ঘিওর থানা; মোঃ শাহজাহান মজনু, পরিচালক, এফবিসিসিআই, মানিকগঞ্জ; মোঃ লোকমান হোসাইন, সভাপতি, ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়; মোঃ জাহিদুল ইসলাম, সদস্য, আঞ্চলিক উচ্চ বিদ্যালয় ফুলহারা; মোঃ করিম মোল্লা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী; মোঃ আশিকুজ্জামান ফরহাদ, পরিচালক, রিয়েল ক্যাপিটাল গ্রুপ; ছরোয়ারদি, সিনিয়র শিক্ষক, মানিকগঞ্জ মত্ত উচ্চ বিদ্যালয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলোর বাতিঘর। এখান থেকেই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।”
তিনি বিদ্যালয় এলাকায় ইভটিজিং ও মোবাইল গেমিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থী ও ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থানীয়ভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনগত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সুরুজ খাঁন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Update Time : ০৫:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬