০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারপ্রান্তে বিএনপি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচারণার এই পথযাত্রায় সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ছোট ছোট শিশু, কিশোর-কিশোরী এবং মা-বোনদের। গ্রামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য হাসমত আলী, গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল মাস্টার, গোপীনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ, গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, তারা মানিকগঞ্জ–২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম শান্তর পক্ষে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

তারা আরও বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষের কাছে ধানের শীষ এখন একটি আবেগের নাম হয়ে উঠেছে।

এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং তাঁর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের নিশ্চিত বিজয় অর্জনের লক্ষ্যে আমরা মাঠে-ময়দানে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।”

গ্রামবাংলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণা হরিরামপুরে নতুন আশার বার্তা ছড়িয়ে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারপ্রান্তে বিএনপি

Update Time : ০৩:৩৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬