০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা'দাত মো: শাহিন প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন বহিষ্কার।

দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য,বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৪ শে আগস্ট সোমবার দলের অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা সহ হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা'দাত মো: শাহিন প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন বহিষ্কার।

Update Time : ০৪:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬