০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিলো ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়।

ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জের ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের এমপি এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক জনাব সায়লা কবির। বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব মীর মানিকুজ্জামান (মানিক), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত,অভিভাবক সদস্য সোহেল খান ও যুবদল নেতা আমির হামজা পিন্টুসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি প্রকৌশলী মোঃ মুহসিনের সভাপত্বিতে সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মিজানূর রহমান শিকদার।

বিশেষ অতিথি মীর মানিকুজ্জামান (মানিক) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সায়লা কবির বলেন, “আজকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব, সুশিক্ষিত নাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই অর্জন ধরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিলো ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়।

ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৬:০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬