০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ডিবির চেকপোস্টে ১,৫০০ পিস ইয়াবাসহ মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালক ও দুই মাদক কারবারি গ্রেফতার; মামলা দায়ের।

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে দেড় হাজার পিস ইয়াবা, চালকসহ ৩ কারবারি গ্রেফতার

মানিকগঞ্জে রোগীর বদলে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় চালকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭শে আগস্ট) বিকেলে জেলা শহরের বেউথা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর গ্রামের রেজাউল করিম খান মিলন (৪১), একই উপজেলার গঙ্গাধরপট্টি গ্রামের ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) এবং খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জেলা শহরের বেউথা মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে আসা মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

মানিকগঞ্জে ডিবির চেকপোস্টে ১,৫০০ পিস ইয়াবাসহ মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালক ও দুই মাদক কারবারি গ্রেফতার; মামলা দায়ের।

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে দেড় হাজার পিস ইয়াবা, চালকসহ ৩ কারবারি গ্রেফতার

Update Time : ০৬:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬