০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশন মাঠে জমজমাট ফাইনাল খেলায় তরা একতা ও নাগরপুর একাডেমির লড়াই

কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে তেরশ্রীতে হাজারো দর্শক, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত বা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৫/০৯/২০২৬ ইং রোজ শনিবার বিকেলে তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশন এর খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইলের ‘জালাই পাইকেল ফুটবল একাডেমী, নাগরপুর’ বনাম মানিকগঞ্জের ‘তরা একতা ক্রীড়া সংঘ’ প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবির। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক, জুয়া এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সুস্থ শরীর ও মন গঠনে এবং সমাজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের field-oriented বা মাঠমুখী করার আন্দোলন গড়ে তুলতে হবে।

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই চূড়ান্ত পর্বের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ কাজী মোস্তাক হোসেন দিপু। তেরশ্রী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই জমজমাট ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন ক্লাবটির আহ্বায়ক কায়সুল হক পলাশ ঠাকুর। খেলাটি সফলভাবে পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জনাব বিপ্লব মীর ও বারেক মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক জনাব মোঃ আল-মামুন, যুবদল ঘিওরের সদস্য সচিব জনাব সাইফ সানোয়ার, মানিকগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব অ্যাডঃ মামুন মিয়া, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ শওকত আলী , ঘিওর উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান পয়লা ইউনিয়ন জনাব মোঃ আহম্মেদ আলী ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আনোয়ার হোসেন (মাস্টার), পয়লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মীর কালাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি জনাব আব্দুল খালেক শিকদার, পয়লা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সুজন ঠাকুর, তেরশ্রী স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ও পয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ বক্কার ঠাকুর এবং তেরশ্রী বাজার বণিক সমিতির সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করায় তেরশ্রী স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মোঃ টিটু প্রধান সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশন মাঠে এমন জমজমাট ফুটবল আয়োজন এবং স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে পুরো এলাকায় সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশন মাঠে জমজমাট ফাইনাল খেলায় তরা একতা ও নাগরপুর একাডেমির লড়াই

কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে তেরশ্রীতে হাজারো দর্শক, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬