০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে গ্যারেজের তালা কেটে প্রাইভেটকার চুরির চাঞ্চল্যকর ঘটনায় জামিনে মুক্ত চোর রাসেল গ্রেপ্তার, পিবিআই-এর ঝটিকা অভিযান।

মানিকগঞ্জে তালা ভেঙে গাড়ি চুরি, ৬ ঘণ্টায় চোরসহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া বাজারে একটি গ্যারেজের তালা ভেঙে প্রাইভেটকার চুরির মাত্র ৬ ঘণ্টার মধ্যে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সাথে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য মো. রাসেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার জয়িতা শিল্পী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ২২ আগস্ট শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের পালড়া গ্রামের বাসিন্দা মো. মহসীন মিয়া তাঁর ‘টয়োটা প্রিমিও’ মডেলের সাদা রঙের প্রাইভেটকারটি পালড়া বাজারের একটি গ্যারেজে তালাবদ্ধ করে রেখে যান। গভীর রাতে চোর চক্রটি গ্যারেজের তালা কেটে গাড়িটি নিয়ে চম্পট দেয়। আজ ২৩ আগস্ট রবিবার সকাল ৬টার দিকে মহসীন মিয়া গ্যারেজে গিয়ে তালা ভাঙা এবং গাড়িটি নিখোঁজ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি মানিকগঞ্জ পিবিআই-কে অবহিত করা হয়।

অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ সুপার জয়িতা শিল্পীর নির্দেশনায় পিবিআই-এর একটি চৌকস দল গাড়িটি উদ্ধারে অভিযানে নামে। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং নিজস্ব গোয়েন্দা জালের সহায়তায় চোর চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। চুরির মাত্র ৬ ঘণ্টার মাথায় সকাল ১১টার দিকে ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকার ‘শাকিনা বটতলা মন্দির’ সংলগ্ন মহাসড়ক থেকে চলন্ত অবস্থায় গাড়িটি আটক করে পিবিআই।

অভিযানে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি চালকের আসনে থাকা চোর মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু बকর সিদ্দিকের ছেলে। পিবিআই জানায়, রাসেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও গাড়ি চোর। একটি মাদক মামলায় দীর্ঘদিন জেল খাটার পর মাত্র এক মাস আগে সে জামিনে মুক্তি পায়। কারামুক্ত হয়েই সে পুনরায় এই চুরির সিন্ডিকেট গড়ে তোলে।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির কথা স্বীকার করেছে। সে এবং তার চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে রাতের আধারে গ্যারেজের তালা ভেঙে প্রাইভেটকার ও মোটরসাইকেল চুরি করে আসছিল। এই ঘটনায় গাড়ি মালিক বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। আজ বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

মানিকগঞ্জে গ্যারেজের তালা কেটে প্রাইভেটকার চুরির চাঞ্চল্যকর ঘটনায় জামিনে মুক্ত চোর রাসেল গ্রেপ্তার, পিবিআই-এর ঝটিকা অভিযান।

মানিকগঞ্জে তালা ভেঙে গাড়ি চুরি, ৬ ঘণ্টায় চোরসহ উদ্ধার

Update Time : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬