০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘিওর উপজেলার বানিয়াজুরীতে সৎ মেয়েকে একাধিকবার নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত জুলহাস থানা হেফাজতে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সৎ বাবা গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. জুলহাস পেশায় একজন মিল শ্রমিক। তিনি বানিয়াজুরী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও স্ত্রীর আগের সংসারের ওই নাবালিকা কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জুলহাস দীর্ঘদিন ধরে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত রবিবার (২ আগস্ট) সকালেও শিশুটির ওপর নির্যাতন চালানো হয়। অব্যাহত হুমকির মুখে শিশুটি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য হয়। পরবর্তীতে আজ সোমবার সকালে সহ্য করতে না পেরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

ঘটনাটি জানার পর শিশুটির মা তাকে সাথে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কার্যালয়ে উপস্থিত হন। চেয়ারম্যান বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘিওর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বানিয়াজুরীর ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

ঘিওর উপজেলার বানিয়াজুরীতে সৎ মেয়েকে একাধিকবার নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত জুলহাস থানা হেফাজতে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সৎ বাবা গ্রেফতার

Update Time : ১২:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬