১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

শিবালয়ে অসাধু বীজ ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা বাজারে ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রির অভিযোগে রাজীব বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা যায়, রাজীব বীজ ভান্ডার দীর্ঘদিন ধরে মানহীন ও ভেজাল বীজ বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটি নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ বীজে ‘হাইব্রিড F1 কোয়ালিটি’ লেবেল লাগিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করত। এসব ভেজাল বীজ বপন করে স্থানীয় কৃষকরা বারবার ফসলহানির শিকার হয়েছেন।

স্থানীয় কৃষকরা জানান, এই প্রতিষ্ঠানের বীজ ব্যবহার করে বহু কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কেউ কেউ প্রায় নিঃস্ব অবস্থায় পড়েছেন। ভেজাল বীজ বিক্রি করে অসাধু ব্যবসায়ী রাজীব দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে আয় করে আসছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা সাংবাদিকদের বলেন,

“ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

শিবালয়ে অসাধু বীজ ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

Update Time : ১১:১৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫