০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরিরামপুরে বিদেশি বন্দুকের গুলিতে অতিথি পাখি নিধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি নদীর চরে প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য পরিযায়ী বা অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এলাকাটিতে এবার ঘটেছে হৃদয়বিদারক ঘটনা।

গত ৩ জানুয়ারি শনিবার বিকেলে হারুকান্দি চরে বিদেশি বন্দুকের গুলিতে অর্ধশতাধিক অতিথি পাখি নিধন ও আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের শাহজাহান মোল্লার পুত্র লিটন এবং নিমতলা গ্রামের শেখ আমজাদের পুত্র সবুজ সরাসরি পাখি নিধনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেওয়ান আব্দুল মালেক বলেন, “এভাবে অতিথি পাখি নিধন হলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হবে। এতে একদিকে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, অন্যদিকে এসব পাখি বিলুপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এগুলো সংরক্ষণ করা এখন সময়ের দাবি।”

স্থানীয় বাসিন্দা যাত্রাপুর গ্রামের জাকির হোসেন বলেন, “বিদেশি বন্দুক ব্যবহার করে প্রায় অর্ধশতাধিক অতিথি পাখি নিধন করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে, সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন,
এভাবে অবাধে অতিথি পাখি নিধন চলতে থাকলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি পাখি শিকার বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেছেন।

পরিবেশবিদরা মনে করছেন, জাতীয় স্বার্থ ও পরিবেশ সুরক্ষার জন্য অতিথি পাখি নিধনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে মানিকগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কাজী মাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।তবে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা মুঠোফোনে জানান, “বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। ঘটনাটি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

হরিরামপুরে বিদেশি বন্দুকের গুলিতে অতিথি পাখি নিধন

Update Time : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬