০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সট্টি গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার সট্টি রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকনের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল খান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ, সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিটু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইসুল ইসলাম বাকের, চালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আলম (জুলাই যোদ্ধা), বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু এবং সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা সৌরভ মৃধাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, “আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মরহুমার রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

Update Time : ০২:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬