০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জের তিন আসনেই বিএনপির ভূমিধস বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফলে তিন আসনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ-১ (১৬৮) আসন:
এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। ভোটের ব্যবধান উল্লেখযোগ্য হওয়ায় আসনটিকে বিএনপির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

মানিকগঞ্জ-২ (১৬৯) আসন:
এ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শেখ মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট। এ আসনেও বিএনপি বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

মানিকগঞ্জ-৩ (১৭০) আসন:
এ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

গণভোটের ফলাফলেও ‘হ্যাঁ’ ভোটের আধিক্য

জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও তিন আসনেই ‘হ্যাঁ’ ভোটের স্পষ্ট প্রাধান্য দেখা গেছে।

মানিকগঞ্জ-১ আসন: ১৮০টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ২৫২টি এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৩৬৬টি।

মানিকগঞ্জ-২ আসন: ১৮৬টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৮৭ হাজার ৬২৬টি, ‘না’ ভোট ৫৫ হাজার ৭৪০টি।

মানিকগঞ্জ-৩ আসন: ১৫২টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮টি এবং ‘না’ ভোট ৫২ হাজার ৫৯৫টি।

জেলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনটি আসনেই ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং একপাক্ষিক ভোটের ফলাফল বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সক্রিয়তারই প্রতিফলন।

সরকারিভাবে ফলাফল ঘোষণা হলে চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জের তিন আসনেই বিএনপির ভূমিধস বিজয়

Update Time : ০৭:৫২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬