০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংবাদ প্রকাশের পরও থামেনি দালালি: শিমুলিয়া ভূমি অফিস ঘিরে শাহাজাহানের তৎপরতা

ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে আবারও দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শাহাজাহান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে আসা সেবাগ্রহীতাদের কাছ থেকে খারিজ (নামজারি) করিয়ে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ আদায় করে আসছে।

অভিযোগ রয়েছে, শাহাজাহান ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ও এসিল্যান্ডের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করেন। তিনি সেবাগ্রহীতাদের বলেন যে তার মাধ্যমে কাজ করলে দ্রুত খারিজসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকের কাছ থেকেই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাজাহানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে। তবে প্রতিবারই কিছুদিন নীরব থাকার পর আবারও সক্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বলেন, “শাহাজাহান নামের ওই ব্যক্তিকে আমরা চিনি না। যদি কেউ অফিসের নাম ব্যবহার করে অবৈধভাবে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সচেতন মহল মনে করেন, ভূমি অফিসকে কেন্দ্র করে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের দালালের মাধ্যমে নয়, সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ভূমি অফিস থেকে সেবা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সংবাদ প্রকাশের পরও থামেনি দালালি: শিমুলিয়া ভূমি অফিস ঘিরে শাহাজাহানের তৎপরতা

Update Time : ০৪:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬