০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজিবের মানবিক উদ্যোগে স্বস্তি এলাকাবাসী

 মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৮ নং ধামশ্বর ইউনিয়নে আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ অর্থায়নে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে আলোচনায় এসেছেন কাজী সজিব। 

কাজী সজিব, ৮ নং ধামশ্বর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী খোরশেদ আলমের সুযোগ্য নাতি

ও কাজী সিরাজুল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্র।

সম্প্রতি তিনি ধামশ্বর ইউনিয়নের উল্টাবাড়ী এলাকার নাজিমুদ্দিন পীর সাহেবের দরবারে গেলে একটি গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হন। উল্টাবাড়ী স্কুল মাঠ থেকে ব্রিজে ওঠার পথের মাটি ধসে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এমনকি গাড়ি নিয়ে ব্রিজে ওঠাও ছিল অত্যন্ত কষ্টসাধ্য।

বিষয়টি নজরে আসার পরপরই কাজী সজিব জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি নিজ উদ্যোগে শ্রমিক নিয়োগ দিয়ে ব্রিজের গোড়ায় মাটি ভরাটের কাজ সম্পন্ন করেন। এতে উল্টাবাড়ীসহ আশেপাশের গ্রামের মানুষ ও ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী সাধারণ জনগণের চলাচল অনেক সহজ হয়েছে। তিনি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে  ইতোমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাটের খনাখন্দ ভরাটসহ উন্নয়নমূলক কাজ শুরু করেছেন।

এ বিষয়ে কাজী সজিব বলেন, “আমি নিজস্ব অর্থায়নে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জনগণের কষ্ট দেখে চুপ করে থাকতে পারিনি। ভবিষ্যতেও এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি চাই জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে। যদি নির্বাচিত হতে পারি, তাহলে ধামশ্বর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সমস্যার সমাধান হওয়ায় তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। তারা আশা করছেন, এমন জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, নির্বাচনের আগেই নিজ উদ্যোগে উন্নয়নমূলক কাজ করে কাজী সজিব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজিবের মানবিক উদ্যোগে স্বস্তি এলাকাবাসী

Update Time : ০৯:১৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬