১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নে ১১ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অধীর মনিদাস নামে এক জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (০১ জুন) দুপুরে দড়গ্রাম এলাকায় পুকুর ঘাটে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম অধীর মণি দাস (৫২)। তিনি দড়গ্রাম ঋষিপাড়া এলাকার মৃত রাজেন্দ্র মণি দাসের ছেলে।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হেসেন নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশুটি একই এলাকার চন্দন মণি দাসের বসতবাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। ওই সময় পুকুর ঘাটে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত অধীর মণি দাস সেখানে গিয়ে শিশুটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে শিশুটি কোনোমতে নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে আসে এবং পরিবারের মিনতি মণি দাসকে বিষয়টি খুলে বলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির মা মালতী মণি দাস বেশ কিছুদিন আগে মারা গেছেন এবং বাবা অকুল মণি দাস অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন। অসহায় শিশুটি বর্তমানে তার চাচা নেপাল মণি দাসের বাড়িতে থেকে বড় হচ্ছিল।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ লেগুনায় রমরমা চাঁদাবাজি

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

Update Time : ০২:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬