মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের কাতরাসিন ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিউলী আক্তার শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিউলী আক্তার উপজেলার কাতরাসিন গ্রামের আব্দুস সালামের স্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় ইট সলিং রাস্তা নির্মাণের সময় মেম্বার আব্দুল মান্নান সরকারি জায়গায় মাটি ভরাট না করে জোরপূর্বক ভুক্তভোগীর বাড়ির সীমানা দিয়ে মাটি ভরাট করেন।
গত ১৫ মে রাত ৯টার দিকে ভুক্তভোগীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি শিউলী আক্তারকে বলেন— “আপনি যদি রাস্তা করতে না দেন, তবে এখানে ৩ হাজার ৫০০ টাকার মাটি ভরাট হয়েছে, সেই টাকা দিয়ে দিতে হবে।” পরে ভুক্তভোগী নগদ টাকা পরিশোধ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, টাকা নেয়ার পর মেম্বার আব্দুল মান্নান ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন— “আমাকে ৫০ হাজার টাকা দিলে এই রাস্তা বন্ধ করে দেব। আপনার জমিতে আর কোনো ইটের রাস্তা হবে না। টাকা না দিলে শান্তিতে বসবাস করতে পারবেন না।”
এ বিষয়ে উথলী ইউনিয়নের আব্দুল মান্নার মেম্বার বলেন, এ রাস্তাটা দুই বছর আগে পাস হয়েছে, রাস্তাটির সম্পন্ন করতে গেলে তার বাড়ির সীমানায় পড়ে। আমি তার কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি এবং তার কাছে কোন চাঁদা দাবি করি নাই।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Reporter Name 














