০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২১৩ Time View

স্টাফ রিপোর্টার জাহিদ মোল্লা :
মানিকগঞ্জ ঘিওর উপজেলায় লাভলু হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগণ।

গত ৯ ডিসেম্বর সন্ত্রাসীরা হিমেল নামের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। লাভলু তাকে নিয়ে ঘিওর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে,ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ বিষয়ে নিহতের ভাই ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপিসহ এলাকার সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার সময় মিছিলটি কুস্তাগ্রাম হতে বের হয়ে উপজেলার সকল রাস্তা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ করেন।

মিছিল শেষে বিক্ষোভ জনতার মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আলম বাবু(এ পি পি), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত,মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন বাপ্পি, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ,সদস্য সচিব সাইফ ছানোয়ার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, হাবিব ইব্রাহিম খান সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা মো: মাসুদ রানা,খন্দকার নুরুল ইসলাম তপন (সাবেক জিএস, ঘিওর সরকারি কলেজ ) আরিফ হোসেন খান (সাধারণ সম্পাদক ঘিওর ইউনিয়ন শাখা )মেহেদী হাসান সানি (সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ঘিওর উপজেলা শাখা ছাত্রদল )এছাড়াও বক্তব্য রাখেন নিহত লাভলু আহমেদ এর মেজ ভাই টিপু সহ স্বপ্না খান, সায়েম খান, শ্রাবণ ও আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, লাভলু একজন ভালো মনের মানুষ, আদর্শবান সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতেন। আজ লাভলু হত্যার ৯ দিন অতিবাহিত হলেও চিহ্নিত আসামিরা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
তাই বক্তারা পুলিশবাহিনীকে ৭২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার পূর্বক জনগণের আস্থা অর্জন করার জন্য আল্টিমেটাম দেন।
এ সময় বক্তারা আরো বলেন, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাইনা,ঘিওর অস্থিতিশীল হোক আমরা চাইনা,আমরা শান্তি চাই।
প্রশাসনের নিকট আমাদের দাবী এই চিহ্নিত খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। এছাড়াও বক্তারা প্রশাসনের উপর আস্থা রেখে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Update Time : ১২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪